বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেই জয় তুলে নেয় টমাস টুখেলের দল।
ম্যাচের ৬২ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন।
এই গোলের মধ্য দিয়েই নতুন ইতিহাস গড়েন কেইন। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে, পেছনে ফেলেছেন কিংবদন্তি গ্যারি লিনেকারকে।
জয়ের ফলে গ্রুপসেরা হিসেবেই শেষ ৩২ বা নকআউট পর্বে জায়গা করে নিল ইংল্যান্ড।

