বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান প্রথমার্ধ শেষ করেছে গোলশূন্য সমতায়। তবে পুরো ৪৫ মিনিটজুড়ে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ, যেখানে দুই দলই বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখে নেদারল্যান্ডস। ডান দিক দিয়ে ভ্যান হেক আক্রমণে উঠে জাপানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। তবে শেষ মুহূর্তে জাপানি ডিফেন্ডাররা সেই চাপ সামাল দেন।
অন্যদিকে জাপানও কয়েকটি পাল্টা আক্রমণ করেছে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে উয়েদা একটি গোল করার সুযোগ ছিল। তিনি ডিবক্সের ভেতর থেকে শট নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধের ৪৩ মিনিটে জাপান সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায় গোলের। নাকামুরা বক্সের ভেতর থেকে শট নিলেও গোলবারের পাশদিয়ে চলে যায়। এর আগে নেদারল্যান্ডসের হয়ে মালেনের হেডে একটি ভালো সেভ করেন জাপানের গোলরক্ষক সুজুকি। কর্নার থেকে আসা বলেও ডাচরা জাপানি রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়।
অতিরিক্ত সময়েও দুই দলই চেষ্টা চালালেও কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষে ম্যাচ দাঁড়ায় গোলশূন্য সমতায়।

