হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হলো তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের। ম্যাচে মাঠে নেমেই আলোচনায় আসেন তিনি, যদিও তার একটি গোল পরে বাতিল হয়ে যায়।
ম্যাচের ৬৪তম মিনিটে মাথেউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন এনদ্রিক। মাঠে নেমেই একবার জালে বল পাঠান, তবে ভিএআর রিভিউয়ের পর সেই গোল বাতিল করা হয়।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় এনদ্রিক বলেন, তিনি খুব খুশি। তার বিশ্বাস, ঈশ্বর তাকে বড় কিছু করার ইঙ্গিত দিয়েছেন। বাতিল হওয়া গোলকে তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এমন একটি দলে থাকতে চান যেখানে সবাই লড়াই করতে প্রস্তুত এবং দলকে সাহায্য করতে চায়।
নিজের প্রস্তুতি নিয়ে এনদ্রিক জানান, প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন তিনি। জাতীয় দলের প্রতিটি ম্যাচকে তিনি নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।

