গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামীম কায়সার লিংকন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এবং ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা।

