গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে লাশ উদ্ধার

0
গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে লাশ উদ্ধার

গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারনা তাকে কেউ হত্যা করে হয়তো রেল লাইনের উপর ফেলে গেছে। নিহত ওই ব্যক্তির মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে মৃতের শরীরে যে রকম আঘাত লাগার কথা তেমনটি নেই। রাতের কোনো এক সময় হয়তো তাকে হত্যা করে লাশ রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here