রক্তদান কর্মসূচি, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট ইউনিটির সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন রেড ক্রিসেন্টের সদস্যরা।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান বক্তব্য রাখেন। পরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।

