গুজরাটে জঙ্গি সংগঠন আইএসআইএসের ৩ সদস্য গ্রেপ্তার

0
গুজরাটে জঙ্গি সংগঠন আইএসআইএসের ৩ সদস্য গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে গুজরাট পুলিশের বিশেষ ‘সন্ত্রাস দমন শাখা’ (এটিএস) মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসআইএসের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল।

রবিবার রাজ্যটির আহমেদাবাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ ‘সন্ত্রাস দমন শাখা’ (এটিএস)। গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ আহমেদ মহিদীন, সুহেল এবং আজাদ সইফি।

এটিএস সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর ধরে গোয়েন্দাদের নজরে ছিলেন এই তিনজন। তারা অস্ত্র সরবরাহের প্রক্রিয়ায় লিপ্ত থাকাকালীন তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি গ্লক পিস্তল, একটি বেরেটা পিস্তল, ৩০ রাউন্ড গুলি এবং ‘রাইসিন’ নামক বিষাক্ত পদার্থ জব্দ করা হয়েছে।

তদন্তে জানা গেছে, সন্ত্রাসী সেলটি সম্ভাব্য হামলার জন্য আহমেদাবাদ, লখনউ ও দিল্লিতে রিকনেসাঁ চালিয়েছিল। গ্রেপ্তারকৃতরা আইএসআইএসের একটি শাখা, আইএসকেপি মডিউলের সদস্য বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে গুজরাট এটিএস আল-কায়েদা (AQIS)-র পাঁচ সদস্যকেও গ্রেপ্তার করেছিল, যার মধ্যে বেঙ্গালুরুর একজন নারীও ছিলেন। ওই নারী পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে সংযোগ রেখে একটি অনলাইন সন্ত্রাসী মডিউল পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here