গুগলের ‘এআই মোড’ ফিচার

0
গুগলের ‘এআই মোড’ ফিচার

বার্ড, জেমিনাই, নোটবুকএলএম এরপর এআই ওভারভিউ; এগুলোই শেষ নয় এবার আসছে ‘এআই মোড’। গত জুনে গুগল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ফিচার। গুগল ব্যবহার করা যায় এমন যে কোনো ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে এআই মোড।

সহজভাবে বললে, গুগল এআই মোড হচ্ছে গুগল সার্চে সংযোজিত নতুন ফিচার, যার কাজ হলো ব্যবহারকারীর সার্চ করা প্রশ্নের উত্তরে গবেষণাভিত্তিক ও বিস্তারিত তথ্য দেওয়া এবং সেটিকে আরও গুছিয়ে ও কাঠামোবদ্ধভাবে উপস্থাপন করা। এটি ব্যবহার করতে হলে, সার্চ বারের পাশে থাকা নির্দিষ্ট এআই মোড ট্যাবে যেতে হবে। একবার চালু করলেই সাধারণ সার্চের তুলনায় আরও সরাসরি, এআই দিয়ে তৈরি উত্তর পেতে শুরু করবেন।

গুগল সার্চে কিছু সার্চ করলে সাধারণত বহু রেজাল্ট ঘেঁটে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে হয়। এআই মোড ঠিক সেখানেই সময় বাঁচায়। এটি ব্যবহারকারীর জন্য বিভিন্ন ফলাফলের সংক্ষেপ তৈরি করে এবং দরকারি লিঙ্কও সাজিয়ে দেয়। এমনকি অনলাইন শপিংয়েও ব্যবহার করা যাবে। কারণ, গুগল ঘোষণা করেছে এআই মোড শত কোটি প্রোডাক্ট ডেটা বিশ্লেষণ করে সাজেশন দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here