গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর এলাকায় রেলক্রসিং সংলগ্ন রেললাইনের পাশে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই মো. কাইয়ুম আলী নয়ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here