গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

0

গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েলের হত্যাকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ করতে তিনি ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বুধবার এসব কথা জানান।

অবরোধ আরোপের মাধ্যমে সারা বিশ্ব থেকে গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়ে পদক্ষেপের সমালোচনা করেন ফারহান হক। ইসরায়েলি অবরোধের কারণে গাঁজার অধিবাসীরা খাদ্য, জরুরি ওষুধ এবং জ্বালানির মতো মৌলিক পণ্য থেকে দারুণভাবে বঞ্চিত রয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন। সূত্র: ইউএন ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here