গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

0
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় এখনো নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকায়টিতে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। মঙ্গলবারের (১৫ জুলাই) হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৯৪ জন ফিলিস্তিনি। ২৫২ জনের বেশি আহত হয়েছেন। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন করে ৯৪ জনের মরদেহ আনা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন আরও ২৫২ জন। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। এই মৃতদেহগুলো গুনেও রাখা সম্ভব হচ্ছে না যুদ্ধকালীন মানবিক বিপর্যয়ের কারণে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে হামলায় প্রাণ হারিয়েছেন ৮৫১ জন এবং অন্তত ৫ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here