গাইবান্ধায় হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

0
গাইবান্ধায় হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে নাজমুল ইসলাম এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের আবুল-সাদ্দামদের হোটেলে কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। সে নওগাঁ জেলা শহরের চক মহদেবপুর ফারাজী পাড়ার আব্দুল জলিলের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বাগদা মিশন রোডের ভাড়াটিয়া বাসার ঘরের জানালার সাথে গলায় ওড়না প্যাচানো,পা মাটিতে লেগে থাকা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানা পুলিশকে খবর দিলে এদিন দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নাজমুল ও তার স্ত্রীর সাথে প্রায়ই দ্বন্দ্ব, কহল লেগেই ছিল, সেই দ্বন্দ কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, হোটেল কর্মচারী নাজমুলের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here