গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদ ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসময় নেতাকর্মীরা প্রবল বৃষ্টিতে ভিজে এতে অংশ নেন।  

বুধবার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে জেলা কার্যালয় চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ ও আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here