গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার (২ মে) দুপুরে টানেল নির্মাণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গাইবান্ধা’র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আশরাফ আলী, গোলাম রব্বানী, মোস্তফা মনিরুজ্জামান, মৌসুমী আক্তার মিষ্টি, ইলিয়াস হোসেন, সামসুজ্জোহা মাস্টারসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবি শুধু গাইবান্ধাবাসীর নয়, পুরো উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। এই টানেল নির্মিত হলে গাইবান্ধাসহ উত্তরের সব জেলার মানুষ উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটলে তা ব্যবসাবাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান বক্তারা।

