গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

0
গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবক মাদল গ্রামের কাশেম মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সোলেমান হাওর থেকে গরু আনতে যায়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। 
একই সময় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন সোলেমান। পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনা স্বরমুশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ নূর রহমান জানান, নিহতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here