গরমের কারণে এবার ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ ঘোষণা

0

গরমের কারণে এবার ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ ঘোষণা

তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে। যেসব দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম মঙ্গলবার (৬ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশও স্থগিত থাকবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-শিক্ষার্থীরা মাদ্রাসায় রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে, শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিতে হবে, শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা/বাড়ি থেকে পানি মাদ্রাসায় নিয়ে আসবে, শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য মাদ্রাসার সব জানালা ও দরজা খোলা রাখতে হবে, শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here