গণতন্ত্রের সম্ভাবনা বাস্তবায়নে নির্বাচন প্রয়োজন

0
গণতন্ত্রের সম্ভাবনা বাস্তবায়নে নির্বাচন প্রয়োজন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, স্বৈরাচার পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, তার জন্য প্রয়োজন নির্বাচন। নির্বাচন বানচাল করার জন্য যতই চেষ্টা করা হোক, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে।

সোমবার বিকালে বান্দরবান শহরের হোটেল ডি মোর কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে ‘মব কালচার’ বৃদ্ধি পেয়েছে। একটা স্বার্থান্বেষী মহল এই ‘মব কালচার’ ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর মাধ্যমে মহলটি নির্বাচন পেছানোর ছক এঁকেছে। সভা শেষে তিনি বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্যভুক্তির উদ্বোধন করেন।

সাংগঠনিক সভায় জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ এবং সদস্য সচিব জাবেদ রেজাসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here