খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় এবার ২৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ, ভোকেশনাল ও দাখিলসহ মোট ৯ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী রয়েছেন। খাগড়াছড়ি সদরে রয়েছে ৫টি কেন্দ্র।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষচন্দ্র শিকদার জানান, প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে।
তিনি আরও জানান আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছে। এসএসসি সাধারণ শিক্ষা কারিগরি ভোকেশনাল, দাখিল মাদ্রাসা শিক্ষার্থীসহ মোট ৯ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
উল্লেখ্য, এবার খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১৭ জন। দাখিলে পরীক্ষার্থীর সংখ্যা ৭৮২ জন। ভোকেশনালের পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজর ১৬৪ জন। প্রত্যেকটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্টেট দায়িত্ব পালন করছেন।

