খাগড়াছড়িতে পাহাড় কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

0
খাগড়াছড়িতে পাহাড় কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দুই জনকে ১ লাখ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় । 

তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। এতে পাহাড় ভারী বৃষ্টিতে পাহাড়টি ভেঙে পরার শঙ্কা রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা অনুযায়ী পাহাড় কাটার ঘটনায় অভিযুক্ত মো আক্তার হোসেন  ও মো.সাহাব আলীকে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে এক  মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। এছাড়া পাহাড় কাটা মাটি পুনঃস্থাপনের নির্দেশ দেয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here