খাগড়াছড়িতে আনসার-ভিডিপির সদস্য পেলেন ঈদ উপহার সামগ্রী

0
খাগড়াছড়িতে আনসার-ভিডিপির সদস্য পেলেন ঈদ উপহার সামগ্রী

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ভাতাভোগী ৩৬১২ জন সদস্যদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে মহাপরিচালকের পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি (৫ বিএন) আনসার ব্যাটালিয়ন পরিচালক মো. আমমার হোসেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আমমার হোসেন বলেন, পাহাড়ে আনসার ভিডিপির সদস্যরা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করেন। এখানে প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরণের কাজে অংশগ্রহণের মাধ্যমে শ্রম দিয়ে যাচ্ছেন। তাই মহাপরিচালক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির সব ভাতাভোগী আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে ঈদের পূর্বেই ঈদ উপহার সামগ্রিক তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা আজ বিতরণ করা হচ্ছে 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা কমান্ডেন্ট মো. ইব্রাহিম খলিল। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আনসার কমান্ডার তাসলিমা আক্তারসহ বিভিন্ন ক্যাম্পের কমান্ডারগণ ও উপস্থিত ছিলেন। 

ঈদ উপহার সামগ্রীতে সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল, গুড়া দুধসহ আটটি আইটেম রয়েছে। 

ভাতাভোগীরা ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী পেয়ে মহাখুশি খুশি। তারা মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here