খড় নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

0
খড় নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশু মিয়া ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৬টার দিকে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানের খড় শুকানোকে কেন্দ্র করে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে আশু মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here