ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন থুশারা

0
ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন থুশারা

শ্রীলঙ্কার ফাস্ট বোলার নুয়ান থুশারা দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) বিরুেদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এতে ৩১ বছর বয়সী এই পেসারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে চলা বির্তকের অকসান হলো।

আইপিএলের চলতি আসরে থুশারাকে অনাপত্তি সনদ (এনওসি) দিতে অস্বীকার করায় দেশটির ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলম্বো জেলা আদালত থুশারার আবেদন প্রত্যাহারের অনুরোধ গ্রহণ করেছে। যার ফলে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে মনোযোগ আকর্ষণকারী মামলাটির সমাপ্তি ঘটল।

নতুন ফিটনেস মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায়, বিশেষ করে বোর্ডের ২-কিমি দৌড় পরীক্ষায় প্রয়োজনীয় মান অর্জন করতে না পারায় থুশারাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২০২২ সালে অভিষেকের পর থেকে শ্রীলঙ্কার হয়ে প্রায় ৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফাস্ট বোলার সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করেছিলেন। তার যুক্তি ছিল, এই প্রত্যাখ্যান অন্যায্য এবং এটি তার পেশাদার সুযোগের ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলেছে।

থুশারার আইপিএলের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল। যদিও এর আগে তিনি ২০২৪ এবং ২০২৫ সংস্করণে খেলেছিলেন। ফিটনেস এবং খেলার যোগ্যতা সংক্রান্ত ছাড়পত্র নীতির বিষয়ে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারের নিয়ন্ত্রক সংস্থাকে আদালতে নিয়ে যাওয়ার পদক্ষেপটি দেখা হয়েছিল।

থুশারা কলম্বো জেলা আদালতকে জানিয়েছেন, যেহেতু আইপিএলের বেশিরভাগ পর্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাই তিনি তার মামলাটি প্রত্যাহার করতে চান। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, থুশারা গত সপ্তাহে এসএলসি-কে একটি লিখিত ক্ষমা প্রার্থনাও পাঠিয়েছিলেন।

তার আইনজীবী জানান, মামলার সময় এমন ছিল যে বিষয়টি আর এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বিশেষ কোনো লাভ হবে না। পরবর্তীতে তার অনুরোধে আদালত মামলাটি খারিজ করে দেয়। থুশারা শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে ক্ষমাও চেয়েছেন এবং এই বিবাদ থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। যা কয়েক সপ্তাহের উত্তেজনার পর বোর্ডের সঙ্গে তার সম্পর্ক মেরামতের একটি প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

আইপিএলের এবারের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.৬০ কোটি রুপিতে থুশারার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন। যারা তাকে ৪.৮০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করেছিল এবং তিনি তার অভিষেক মৌসুমে আটটি উইকেট নিয়ে মুগ্ধ করেছিলেন। তাকে প্রাথমিকভাবে ২০২৫ সালের মেগা নিলামে ১.৬০ কোটি রুপিতে কেনা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here