কোরবানির পশুর হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

0
কোরবানির পশুর হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট পরিদর্শন করেছেন।

হাটের প্রাণবন্ত পরিবেশ সরেজমিনে দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো লাগার অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বুধবার মার্কিন দূতাবাসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here