বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন উদ্যমে মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের এই শক্তিশালী দল।
সবচেয়ে বেশি নজর থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। ৪১ বছর বয়সেও আক্রমণভাগের মূল ভরসা তিনি। কোচ রবার্তো মার্টিনেজের পরিকল্পনায় রোনালদোকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সম্ভাব্য একাদশ।
গোলপোস্টের নিচে থাকবেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও ও নুনো মেন্দেসকে।
মধ্যমাঠে দলের নিয়ন্ত্রণে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেস। বিশেষ করে ক্লাব ফুটবলে দারুণ ফর্মে থাকা ভিতিনিয়া ও নেভেসের ওপরই থাকবে খেলার গতি ও ভারসাম্য বজায় রাখার দায়িত্ব।
আক্রমণভাগে দুই প্রান্তে খেলতে পারেন বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতো। আর কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে থাকবেন রোনালদো।
পর্তুগালের সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

