কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৬৩

0
কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৬৩

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের মধ্যে এ ঘটনাটি সবচেয়ে বড় আহতের ঘটনার বলে খবরে জানানো হয়েছে। বুধবারের এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তাদের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, হামলার আঘাতে ওই অংশে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

এদিকে কুয়েতে অবস্থিত ভারতের দূতাবাস নিশ্চিত করেছে, হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

এই ঘটনার পর কূটনৈতিক ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে। অর্থাৎ, তাদের দেশে থাকার অনুমতি বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ‘নির্মম ও অব্যাহত আগ্রাসনের’ প্রতিবাদে তাদের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করা হয়েছে। একই সঙ্গে ওই দুই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু সামরিক নয়, কূটনৈতিক উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here