কুয়াকাটায় আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

0
কুয়াকাটায় আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিকে বেড়িবাঁধে বাইরে হোটেল সীকুইন সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

মুহূর্তেই আগুনের লেলিহান শিকায় ২টি খাবার হোটেল, ২ টি কাপড়ের দোকান, ১ টি মুদি মনোহরী দোকান, ১টি ঝিনুকের দোকান, ১টি জেনারেটরের দোকান ও ১ টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা প্রেচষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কেউ নিশ্চিত করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শীরা জনান, সকালে দোকানগুলো তালাবদ্ধ ছিল। তবে একটি ঘরে লোক থাকলেও তারা বের হাতে সক্ষম হয়েছে। এদিকে রমজানের মধ্যে অগ্নিকাণ্ডের এমন ঘটনায় ব্যবসায়ী পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। অসহায় সম্বল যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। এমন আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়িরা।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, খবর পাওয়ার পর  ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here