কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

0
কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

কুড়িগ্রামে একই সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক  ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মোশাররফ হােসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী  জেলা শিক্ষা অফিসার  আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক হামিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কমিটির সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক বাবু বিদ্যুত কুমার গােস্বামী, খালেদা আক্তার  ও  তাসাদ্দুক হোসেন তাপস প্রমুখ।

বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, রবীন্দ্রনাথ মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও বিশ্বজনীন চেতনার বার্তা দিয়েছেন। অন্যদিকে নজরুল সাম্য, বিদ্রোহ ও মানবমুক্তির কণ্ঠস্বর হিসেবে বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here