কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানাবাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না ছোট্ট এক শিশুর। মুহূর্তেই সেই আনন্দ রূপ নিল গভীর শোকে। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী নয়াপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরের দিকে নানা বাড়ির পাশের পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি  রাজিবপুরের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা আবু সাঈদের কন্যা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঈদ উপলক্ষে শিশুটির মা সাবিনা ইয়াসমিন মেয়েকে নিয়ে রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী নয়াপাড়ায় তার বাবার (শিশুটির নানা) বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের একটু আগে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে সে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে সন্দেহ করে খোঁজ  চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসক জানান হাসপাতালে  নেয়ার পুর্বে শিশুটির মৃত্যু ঘটেছে।
নিহত শিশুটির নানা সিকিম সুরমান বলেন, ঈদকে ঘিরে পরিবারে আনন্দের পরিবেশ ছিল। মেয়েটি নাতনি নিয়ে ঈদে বেড়াতে এসেছিল কিন্তু এমনটা হবে ভাবতে খুব কষ্ট হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here