কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাচঞ্চল প্লাবিত

0

কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাচঞ্চল প্লাবিত

উজানের ঢল আর বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলাসহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দুধকুমার ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চল ছাপিয়ে পানি এখন অপেক্ষাকৃত উচু স্থানে প্রবেশ করছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস জানায়, সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে ২২ সেন্টিমিটার এবং সদর পয়েন্টে ১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, কুড়িগ্রামের ১৫টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি আগামী ৬দিন পর্যন্ত পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পারে। ফলে বন্যার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here