কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মো. হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব দীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

