কাশি কমায় আদা, জেনে নিন এর ৫টি গুণ

0
কাশি কমায় আদা, জেনে নিন এর ৫টি গুণ

কমবেশি সবার রান্নাঘরেই থাকে আদা। রান্নার স্বাদ বাড়াতে মসলা হিসেবে এর ব্যবহার বেশি হলেও আদা যে একটি গুরুত্বপূর্ণ ভেষজ, তা অনেকেই জানেন। নিয়মিত আদা খেলে শরীরের নানা উপকার হয়। এ কারণে বিশেষজ্ঞরাও খাদ্যতালিকায় আদা রাখার পরামর্শ দেন।

আদা খেলে কী কী উপকার পাওয়া যায়—জেনে নেওয়া যাক।

প্রদাহ কমাতে সহায়ক

আদায় রয়েছে ‘জিঞ্জেরল’ নামের একটি উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকিও কিছুটা কমে।

বমি ভাব কমায়

বমি বা বমি বমি ভাব হলে আদা বেশ কার্যকর। এ সময় মুখে অল্প একটু কাঁচা আদা রাখলে আরাম পাওয়া যায়। এতে বমি ভাব কমে এবং স্বস্তি আসে।

অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমায়

পেটের নানা সমস্যা দূর করতে আদার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত আদা খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমতে পারে। গ্যাস্ট্রিকজনিত অস্বস্তিও অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

হৃদ্‌স্বাস্থ্যে উপকারী

হার্ট ভালো রাখতেও আদার উপকারিতা রয়েছে। এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় আদা রাখা যেতে পারে।

কাশি উপশমে কার্যকর

কাশির সমস্যা হলে আদা প্রাকৃতিক ও সহজ একটি উপায় হতে পারে। কয়েক টুকরো আদা কুচি মুখে রাখলে কাশি কমতে সাহায্য করে এবং গলায় আরাম পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here