কালীগঞ্জে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু

0
কালীগঞ্জে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে স্কুলপড়ুয়া মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে সোহানা আক্তার শারমিন (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকায় ঘটনা ঘটে।

শারমিন বেতুয়া গ্রামের রায়হান হোসেনের স্ত্রী। তিনি বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিরা তাসনিমের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে বিদ্যালয়ের দিকে রওনা হন সোহানা। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইনছান মিয়া বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here