কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মার্কিন অভিনেত্রী

0
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না মার্কিন অভিনেত্রী

হাঁটুতে আঘাত পাওয়ার কারণে মার্কিন সংগীত শিল্পী, গায়িকা, অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা বারবারা স্ট্রেইস্যান্ড চলতি মাসের শেষ সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ দিচ্ছেন না।

এই কিংবদন্তির চলচ্চিত্র উৎসবের আজীবন সম্মাননা পুরস্কারের সমতুল্য সম্মানসূচক পালম ডি’আর গ্রহণ করার কথা ছিল। বারবারা স্ট্রেইস্যান্ড জানিয়েছেন, তিনি অনুপস্থিত থাকলেও উৎসবের আয়োজকরা থাকে সম্মানিত করবেন।

এক বিবৃতিতে  এই গায়িকা-অভিনেত্রীকে বলেন, আমার চিকিৎসকদেরপরামর্শে এবং হাঁটুর আঘাত থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায়, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে এ বছর আমি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারছি না। তবে আমি সম্মানসূচক পালম ডি’অর পুরস্কার পেয়ে গভীরভাবে সম্মানিত। একই সঙ্গে ৭৯তম সংস্করণের অসাধারণ চলচ্চিত্রগুলো উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

স্ট্রেইস্যান্ড আরও বলেন, আমি আমার অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর জন্যও খুব আগ্রহী ছিলাম— এবং অবশ্যই, ফ্রান্সে ফিরে আসার জন্যও, যে জায়গাটিকে আমি সবসময় ভালোবেসেছি। উৎসব আয়োজক এবং যারা চলচ্চিত্র শিল্পকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।

এবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পিটার জ্যাকসনকে একটি সম্মানসূচক পালম দ’অর প্রদান করা হয়। এছাড়া হলিউড তারকা জন ট্রাভোল্টা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত প্রথম সিনেমার প্রিমিয়ার করার পর এই পুরস্কার পেয়েছেন। আগামী ২৩ মে পর্দা নামবে কান চলচ্চিত্র উৎসবের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here