কাজ চলাকালে শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ২

0
কাজ চলাকালে শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কের উন্নয়ন কাজের সময় দ্রুতগামী একটি বালুবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। হতাহতসহ ১৯ জন শ্রমিক এই এলাকায় সড়কে উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here