কুমিল্লা জেলা পরিষদের বিভিন্ন সম্পত্তি ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে দিনভর ব্যস্ত সময় পার করেছেন জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া। তিনি জেলার দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ, পরিষদের মূল্যবান সম্পত্তি সঠিক রক্ষণাবেক্ষণ এবং চলমান প্রকল্পগুলোর গুণগত মান বজায় রেখে কাজের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ধীরগতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া। এ ছাড়াও সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

