কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট

0

পটুয়াখালীর কলাপাড়ায় লবণ পানি থেকে ফসল রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ ও পুরাতন স্লুইস রক্ষণাবেক্ষণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষকরা। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গণে এ কর্সসূচি পালন করেন তারা। 

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন ও ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক শহীদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।

বক্তারা বলেন, গত ৮ বছর ধরে বর্ষা মৌসুমে এ উপজেলার ভগ্নদশা স্লুইসগেট থেকে লবণ পানি প্রবেশ করে কৃষকদের ফলস নষ্ট হচ্ছে। বার বার স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও তা বাস্তবায়ন করছে না পানি উন্নয়ন বোর্ড। এবার তাদের দাবি মনা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

পরে কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here