কলকাতার বাংলাদেশ মিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

0
কলকাতার বাংলাদেশ মিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তিতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে মঙ্গলবার (৫ আগস্ট) নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মিশন প্রাঙ্গণে কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন পাঠ করেন মহম্মদ আনসার। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ও জুলাই ওমেন বিষয়ক দুইটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করেন প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন। পরে আলোচনা সভায় অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা মজুমদার রিয়া ও সীমান্ত বসু।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, প্রথম সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম এবং কাউন্সেলর তুষিতা চাকমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here