কথা কাটাকাটি, শেষে ভাইয়ের হাতে ভাই খুন

0
কথা কাটাকাটি, শেষে ভাইয়ের হাতে ভাই খুন

মেহেরপুর শহরের শেখপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের দা’র কোপে গোলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম একই এলাকার রেহেসানের ছেলে। অভিযুক্ত কালু ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই মামাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু ধারালো দা দিয়ে গোলামের ওপর অতর্কিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here