কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

0
কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এবার সামির (২৩) নামের চট্টগ্রামের এক যুবক মারা গেছেন। 
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে। 
মারা যাওযা সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। 

মারা যাওয়া সামিরের বন্ধুরা জানান, তারা চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজজোনের একটি হোটেলে উঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। কিন্তু সেখানে লাইফগার্ড সদস্যরা ছিলো না। এক পর্যায়ে ঢেউয়ে তোড়ে কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। 
হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।  

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানায়। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here