কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

0
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

সোমবার বেলা ১১টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির মাঠে মেলার উদ্বোধন ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে, কক্সবাজার বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দতফরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন। সভাপতিত্ব করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি ও বন সংরক্ষণমূলক সংগঠন। মেলায় গাছের চারা বিক্রির পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক নানা উদ্যোগ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন জেলা প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here