ওয়েবসাইটের নিরাপত্তা ও সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার ইসির সহকারী প্রোগ্রামার (উপাত্ত ও প্রশাসন) এস এম সাদমান সাকিবের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, পরীক্ষাধীন ওয়েবসাইটটির রিডিজাইন, হালনাগাদ ও ডেভেলপমেন্ট সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে ওয়েবসাইটের ফাংশনাল, সিকিউরিটি ও লোড টেস্টিং সম্পন্ন করার নিমিত্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপরিউক্ত টেস্টসমূহ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিবৃন্দ এবং ওয়েবসাইট ডেভেলপার প্রতিষ্ঠান Riseup Labs এর প্রতিনিধিগণের মধ্যে সিস্টেম ম্যানেজারের সভাপতিত্বে সোমবার দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে একটি সভা অনুষ্ঠিত হবে।
ইসির বর্তমান ওয়েবসাইটটি আধুনিকায়ন করার লক্ষ্যে নতুন সাইটে যাচ্ছে। তাই বৈঠক ডাকা হয়েছে।

