এলচেকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

0
এলচেকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

ঘরের মাঠে এলচেকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। লা লিগার রবিবারের ম্যাচে দুই মাস পর জালের দেখা পেয়েছেন লামিনে ইয়ামাল। এছাড়া দলের অন্যান্য গোল করেছেন ফেররান তরেস ও মার্কাস র‌্যাশফোর্ড। এলচের একমাত্র গোলটি এসেছে রাফা মিরের কাছে।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের হতাশা ভুলে ফের জয়ের পথে ফিরেছে হান্সি ফ্লিকের দল। লিগ টেবিলে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে, ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। তৃতীয় স্থানে আছে ভিয়ারেয়াল, ২৩ পয়েন্ট নিয়ে।

ম্যাচের শুরুতে দুর্দান্ত ছন্দে এগোতে থাকে বার্সেলোনা। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল আসে: নবম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাসে লামিনে ইয়ামাল প্রথম গোল করেন, এরপর বাঁ দিক থেকে আসা ফের্মিন লোপেসের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকায় থাকা ফেররান তরেস ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন।

৩৩তম মিনিটে রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় লোপেসের শট গোল হিসেবে স্বীকৃত না হলেও প্রথমার্ধের শেষ দিকে এলচে ব্যবধান কমায়। আলভারো নুনেসের পাস ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান বাড়ান।

৭৪তম মিনিটে ফ্লিক চোট কাটিয়ে ফিরেছেন রবের্ত লেভানদোভস্কি ও মিডফিল্ডার দানি ওলমোকেকে নামান, যদিও তাদের খেলায় উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here