‘এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর’-এর উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

0
‘এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর’-এর উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ অবস্থিত স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেসের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর’-এর উদ্বোধন করা হয়েছে। 

বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিমুলেটরটি উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এক অনন্য অর্জন হিসেবে স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশংসা করেন। সেই সঙ্গে নবনির্মিত সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে অবহিতপূর্বক সিমুলেটরের লাইভ ডেমোনস্ট্রেশন পর্যবেক্ষণ করেন। 

এই ডিজিটাল সিমুলেটর এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের উৎকর্ষতা সাধনের জন্য তৈরি করা হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীতে দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, অ্যাভিয়েশন অ্যান্ড আ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here