এবার নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালাল ইরান

0

এবার নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালাল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন এই ড্রোনের নাম দেয়া হয়েছে মিরাজ-৫৩২ এবং ইরানের তরুণ বিশেষজ্ঞরা এই ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছেন।

আইআরজিসি’র স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেন, এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে ৪৫০ কিলোমিটার।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here