এনরিক বললেন, ‘আমার কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ’

0
এনরিক বললেন, ‘আমার কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ’

ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি এবং বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে তুমুল লড়াইয়ের জন্ম দিয়েছে। প্রথম লেগে প্যারিসের মাঠে জার্মান বায়ার্নকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

রেকর্ড ভাঙা জয়ে পর পিএসজির প্রধান কোচ লুইস এনরিক বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার দলের জয়কে তার কোচিং ক্যারিয়ারের ‘সেরা ম্যাচ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে হওয়া নয়টি গোল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের সেমিফাইনাল ম্যাচে পরিণত হয়। একই সঙ্গে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার যেকোনো নকআউট পর্বের খেলায় দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান হয়েছে।

লুইস এনরিকের কোচিং ক্যারিয়ারে স্পেন এবং বার্সেলোনার হয়ে পিসএসজিতে যোগ দেন। দীর্ঘ ক্যাচিং ক্যারিয়ারে তিনি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমারের নেতৃত্বে একটি দলকে চ্যাম্পিয়ন্স লিগের গৌরব এনে দিয়েছিলেন। তবে তিনি বলেছেন, মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে তিনি যা দেখেছেন তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।

পিএসজি কোচ বলেন, আমি এমন তীব্রতার ম্যাচ আগে কখনো দেখিনি। এখন ভুলত্রুটি তুলে ধরার সময় নয়, আমাদের শুধু সবাইকে অভিনন্দন জানানো উচিত। আজ আমাদের জেতা উচিত ছিল, ড্র করা উচিত ছিল এবং হারাও উচিত ছিল। এটি একটি অসাধারণ ম্যাচ ছিল। কোচ হিসেবে আমি যতগুলো ম্যাচে যুক্ত ছিলাম, নিঃসন্দেহে এটিই ছিল সেরা।

পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্ষিপ্র উইঙ্গার খভিচা কভারাতসখেলিয়া এবং উসমান দেম্বেলের দুটি করে গোলে পিএসজি ৫-২ ব্যবধানে এগিয়ে যায়। তিন গোলে পিছিয়ে থেকেও বায়ার্ন দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জশুয়া কিমিচের ফ্রি-কিক থেকে ডিফেন্ডার দায়োত উপামেকানোর হেডার বায়ার্নকে আশা জোগায় এবং লুইস দিয়াজের জোরালো শটে ব্যবধান এক গোলে নেমে আসে। যার ফলে আগামী বুধবার মিউনিখে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। শুধু দেখেই লুইস এনরিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন।

এনরিক বলেন, আমি খুব ক্লান্ত, অথচ এক কিলোমিটারও দৌড়াইনি। তাই খেলোয়াড়দের কেমন লাগছে, তা আমি জানি না। আগামী সপ্তাহে তিনি কোনো স্বস্তির আশা করছেন না।

পিএসজি কোচ উল্লেখ করেন, আমি আমার স্টাফদের জিজ্ঞেস করেছি, ‘এই ম্যাচটি জিততে আমাদের কয়টি গোল লাগবে বলে তোমরা মনে করো? তারা বলেছে, ‘কমপক্ষে তিনটি।’ বায়ার্ন মিউনিখ তাদের স্টেডিয়ামে আরও শক্তিশালী, কিন্তু আমরাও একই মানসিকতা দেখানোর চেষ্টা করব। অন্য সেমিফাইনালের প্রথম লেগে বুধবার স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ লন্ডনের ক্লাব আর্সেনালকে আতিথ্য দেবে। আগামী ৩০শে মে হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনাল অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here