এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা কি সত্যিই বাতিল?

0
এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা কি সত্যিই বাতিল?

ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওর লিংক কপি করা বন্ধ করা হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। অনেক ব্যবহারকারীর দাবি প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যমও এ বিষয়ে খোঁজ খবর নেয়া শুরু করে। 

তবে এ ধরনের খবরের এখন পর্যন্ত কোনো বাস্তবতা পাওয়া যায়নি। এখনও এক্সে আগের মতোই ভিডিওর লিংক কপি ও শেয়ার করার সুবিধা বহাল তবিয়তেই আছে।

গুজবের শুরুটা হয় সাধারণ অ্যাকাউন্ট থেকেই। পরে অবশ্য এটি সক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ে। গুজব ছড়ানো কোনো কোনো পোস্ট প্রায় ৪০ লাখবারও দেখা হয়। 

তবে এ বিষয়ে এক্স বা ইলন মাস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here