একসময় ইন্টেল ছেড়েছিল অ্যাপল, এখন কেন আবার ফিরছে

0
একসময় ইন্টেল ছেড়েছিল অ্যাপল, এখন কেন আবার ফিরছে

দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে অ্যাপল ও ইন্টেল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের কিছু ডিভাইসের চিপ তৈরি করবে ইন্টেল। এই খবরে শুক্রবার ইন্টেলের শেয়ারদর ১৫ শতাংশ বেড়ে যায় এবং অ্যাপলের শেয়ারও প্রায় ১ দশমিক ৭ শতাংশ বাড়ে।

মার্কিন সরকারই আনল অ্যাপলকে আলোচনার টেবিলে

দুই কোম্পানির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে নিবিড় আলোচনা চলেছে এবং সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তির রূপ নিয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গত এক বছরে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, স্পেসএক্সের ইলোন মাস্ক ও এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের সঙ্গে বারবার বৈঠক করে ইন্টেলের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেছেন। মার্কিন সরকার গত বছর ইন্টেলের বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছে।

টিএসএমসির উপর চাপ কমাতে বিকল্প খুঁজছে অ্যাপল

অ্যাপল তাদের চিপ উৎপাদনে বৈচিত্র্য আনতে চাইছে। কোম্পানিটি মূলত টিএসএমসির উপর নির্ভরশীল, যার উৎপাদন লাইন এনভিডিয়া ও এএমডির মতো এআই চিপ নির্মাতাদের চাহিদায় ব্যস্ত। টিম কুক সম্প্রতি জানিয়েছিলেন, সরবরাহ সীমাবদ্ধতার কারণে আইফোনের বিক্রি বাধাগ্রস্ত হয়েছে।

ইন্টেলের পুনরুজ্জীবনে নতুন মাইলফলক

অ্যাপলের সঙ্গে চুক্তি ইন্টেলের কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বড় মাত্রা যোগ করবে, যা সাম্প্রতিক বছরগুলোয় টিএসএমসির তুলনায় পিছিয়ে পড়েছিল। এনভিডিয়া ও সফটব্যাংকের বিনিয়োগের পর এই চুক্তি ইন্টেলের প্রধান নির্বাহী লিপ-বু তানের পুনরুদ্ধার পরিকল্পনায় নতুন গতি যোগ করেছে। তবে ইন্টেল ও অ্যাপল দুই কোম্পানিই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here