একই ট্রেনের ধাক্কায় পৃথকস্থানে দুইজনের মৃত্যু

0

একই ট্রেনের ধাক্কায় পৃথকস্থানে দুইজনের মৃত্যু

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুইটি দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার বাসিন্দা দুর্গা রানী। আর অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here