এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার

0
এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অতিরিক্ত তাপমাত্রার কারণে শরীরে পানিশূন্যতা, ক্লান্তি, মাথাব্যথা ও হজমের সমস্যাও দেখা দিতে পারে। এ সময় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে, পানি ও পুষ্টিসমৃদ্ধ কিছু খাবার শরীরকে ঠান্ডা রাখতে এবং গরমের অস্বস্তি কমাতে সাহায্য করে।

ডাবের পানি

গরমে প্রাকৃতিক এনার্জি ড্রিংক হিসেবে ডাবের পানির জুড়ি নেই। এতে থাকা পটাশিয়াম, সোডিয়াম ও অন্যান্য খনিজ উপাদান শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

তরমুজ

গরমের অন্যতম জনপ্রিয় ফল তরমুজ। এতে প্রায় ৯০ শতাংশের বেশি পানি থাকে, যা শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন এ ও সি শরীরকে সতেজ রাখে। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

শসা

শসা শরীর ঠান্ডা রাখতে কার্যকর একটি খাবার। এতে প্রচুর পানি ও ফাইবার রয়েছে, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় শরীরকে হাইড্রেটেড রাখে।

দই

দই শরীরকে শীতল রাখতে সহায়ক। এতে থাকা প্রোবায়োটিক উপাদান হজমশক্তি উন্নত করে এবং গরমে পেটের অস্বস্তি কমায়। চাইলে ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

লেবুর শরবত

গরমে ক্লান্তি দূর করতে এক গ্লাস লেবুর শরবত হতে পারে দারুণ সমাধান। এটি শরীরে দ্রুত পানি ও শক্তির জোগান দেয়। সামান্য লবণ মিশিয়ে পান করলে ইলেকট্রোলাইটের ঘাটতিও পূরণ হয়।

পুদিনা ও ফলের স্মুদি

পুদিনা পাতা শরীরে শীতল অনুভূতি তৈরি করে। এছাড়া আম, আনারস, স্ট্রবেরি কিংবা কলা দিয়ে তৈরি স্মুদি গরমে পুষ্টি ও সতেজতা দুটিই এনে দেয়।

যা যা এড়িয়ে চলবেন

গরমের দিনে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত মসলাযুক্ত খাবার এবং বেশি চিনি থাকা কোমল পানীয় যতটা সম্ভব কম খাওয়া। এগুলো শরীরের পানির চাহিদা বাড়িয়ে দিতে পারে।

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে শুধু বেশি পানি পান করলেই হবে না, খাদ্যতালিকায় রাখতে হবে পানি ও পুষ্টিসমৃদ্ধ খাবারও। তরমুজ, শসা, ডাবের পানি, দই ও লেবুর শরবতের মতো খাবার নিয়মিত খেলে গরমের অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here