উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ

0
উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে  জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।  তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

শুক্রবার জুম্মার নামাজ পর পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপুকর জানান, পৌরশহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক বিএনপিপন্থী কমিটির সভাপতি আউলিয়া ও বর্তমান জামায়াতপন্থী কমিটির সভাপতি বানেচ তালুকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here